সর্বশেষ

সারাদেশ

নাটোরের গুরুদাসপুরে জ্বালানি তেলের দোকান ও গোডাউনে আগুন

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি জ্বালানি তেলের দোকান ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে নাজিরপুর গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে পাশের একটি কীটনাশকের দোকান এবং একটি বাড়ির অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভয়াবহ অগ্নিকান্ড

গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গোডাউন মোড় এলাকায় অবস্থিত মেসার্স নুরু এন্টারপ্রাইজ নামের একটি জ্বালানি তেলের দোকান ও গোডাউনে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় দোকানের ভেতরে ওয়েলডিং মেশিন দিয়ে পাইপ ঝালাইয়ের কাজ চলছিল। একপর্যায়ে দোকানের চালের দিকে আগুন দেখতে পেয়ে কর্মচারীরা ও আশপাশের লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণে পাশের একটি কীটনাশকের দোকান এবং একটি বসতবাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম এবং নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আকতার হামিদ খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়েলডিংয়ের সময় সৃষ্ট আগুনের ফুলকি অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন