সর্বশেষ

সারাদেশ

এরশাদের মৃত্যুবার্ষিকী: প্রধানমন্ত্রীকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জিএম কাদেরের

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় যোগ দিয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদের দেশের বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জিএম কাদের

মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় প্রয়াত রাষ্ট্রপতির ‘পল্লী নিবাস’ বাসভবনে কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কবর জিয়ারত শেষে পল্লী নিবাস চত্বরে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বক্তব্যে জিএম কাদের দেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা এখন বন্যার পানিতে প্লাবিত এবং মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনি নিজে বন্যার্ত এলাকায় যান, তাদের সরাসরি অবস্থা দেখুন। শুধু দলের নেতাকর্মী আর মন্ত্রীদের পাঠিয়ে কোনো লাভ হবে না।"

বন্যা মোকাবিলায় সরকারের পদক্ষেপের সমালোচনা করে জাপা চেয়ারম্যান দাবি করেন, দুর্গত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। সরকারি ও বিরোধী দলগুলোর নেতারা কেবল ফটোসেশন করতেই ব্যস্ত রয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

২৪-এর জুলাই আন্দোলন প্রসঙ্গে জিএম কাদের বলেন, এটিকে সম্পূর্ণ গণঅভ্যুত্থান বলা যায়না, এটি ছিল মূলত একটি গণআন্দোলন। তিনি আরও বলেন, এই আন্দোলন এখনো শেষ হয়নি, এটি একদিন তীব্র গণঅভ্যুত্থানে রূপ নেবে।

আন্তর্জাতিক সম্পর্ক ও দেশের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি কোনো দেশের আস্থা নেই এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা বিএনপির পক্ষে সম্ভব নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের বর্তমান অস্তিত্ব সংকট দূর হবে এবং তিনি না ফিরলে দেশ বড় ধরনের অস্থিরতার মধ্যে পড়বে।

স্মরণ সভায় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। এ ছাড়া কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তবারক বিতরণকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও প্যাকেট নিয়ে কাড়াকাড়ির ঘটনা ঘটে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন