সর্বশেষ

সাহিত্য

ঘর

শারমিন ফেরদৌস
শারমিন ফেরদৌস

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মা, ওমা, আমগো ঘরখান কই গেলো?
পানিতে ঠাঁই হয় না, মা।
চল না, মা, একটু ঘরে গিয়া আরাম কইরা তোরে জড়াইয়া ধইরা শুই।
শারমিন ফেরদৌস

ওমা, মা, আর তো দাঁড়াইতে পারি না।
বাজান কই গেলো, মা?
ওমা, কথা কস না কেন, মা?

 

— এবার একটু থাম, মানিক,
আমাগো ঘর পানিতে ভাসাইয়া নিসে।

 

— আর বাজান কই?
— তোর বাজান ঘর বাঁচাইতে পানির নিচে ডুব দিয়া রইসে।

 

তাইলে চল মা, আমরাও পানির নিচে গিয়া
বাজানের লগে ঘর উঠাই।
চল না, মা, যাই।

 

তোর আর বাজানের মাঝখানে
একটু আরাম কইরা শুই।
— তাড়াতাড়ি চোখ বন্ধ কর, আমার মানিক।

 

ডরাইস না... পানির স্রোত জোরে আইতাসে,,,
আমারে জড়াইয়া ধর শক্ত কইরা।

 

আমরা এহনই যামু তোর বাজানের লগে,
একটু আরাম কইরা ঘুমাইতে।

 

আমগো আর কোনো কষ্ট নাই মানিক..
আমরা ঘরে যাইতাসি তোর বাজানের কাছে,,,।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন