সর্বশেষ

প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে জরুরি বার্তা খুঁজে পাবেন সহজেই, আসছে ৪ ফিচার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
অফিস, পরিবার, বন্ধুবান্ধব কিংবা বিভিন্ন সামাজিক প্রয়োজনে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন জমা হয় অসংখ্য বার্তা। এত মেসেজের ভিড়ে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেতে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় ব্যবহারকারীদের। এ সমস্যা সমাধানে নতুন চারটি সুবিধা চালু করছে জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপ। এসব ফিচারের মাধ্যমে জরুরি বার্তা খুঁজে পাওয়া, নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে স্ট্যাটাস ভাগ করে নেওয়া এবং প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ সহজ হবে।

হোয়াটসঅ্যাপের এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর কথা জানানো হয়েছে। গ্রুপের কথোপকথন আরও সহজে পরিচালনা এবং ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্যের নাগাল বাড়াতে এসব সুবিধা যুক্ত করা হচ্ছে।

১. মেনশন ও রিপ্লাইয়ের বার্তা এক জায়গায়

নতুন আপডেটে মেনশন ও রিপ্লাইয়ের জন্য বিশেষ ফিল্টার যুক্ত হচ্ছে। এর মাধ্যমে কোনো গ্রুপে ব্যবহারকারীকে সরাসরি উল্লেখ করা হলে, তাঁর পাঠানো বার্তার উত্তর দেওয়া হলে কিংবা @অল ট্যাগ ব্যবহার করা হলে সংশ্লিষ্ট অপঠিত বার্তাগুলো এক জায়গায় দেখা যাবে।

ফলে একাধিক গ্রুপে ঢুকে দীর্ঘ কথোপকথনের মধ্যে নিজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা খুঁজতে হবে না। সহজেই এসব বার্তা দেখে প্রয়োজনীয় উত্তর দেওয়া সম্ভব হবে।

২. নির্দিষ্ট গ্রুপের সঙ্গে স্ট্যাটাস ভাগাভাগি

নতুন গ্রুপ স্ট্যাটাস সুবিধায় ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো গ্রুপের সদস্যদের সঙ্গে নিজেদের স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। আগে স্ট্যাটাস নির্ধারিত দর্শকগোষ্ঠীর কাছে দৃশ্যমান হতো।

এখন চাইলে ভ্রমণের ছবি শুধু ভ্রমণসংক্রান্ত গ্রুপের সদস্যদের দেখানো যাবে। গ্রুপের অন্য সদস্যরাও সেই স্ট্যাটাস দেখতে, প্রতিক্রিয়া জানাতে এবং নিজেদের আপডেট শেয়ার করতে পারবেন। তবে সাধারণ স্ট্যাটাসের মতো এসব পোস্টও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

৩. গুরুত্বপূর্ণ বার্তা অনির্দিষ্টকাল পিন করে রাখা

হোয়াটসঅ্যাপ গ্রুপে গুরুত্বপূর্ণ বার্তা সহজে খুঁজে পেতে পিন করে রাখার সুবিধা রয়েছে। তবে আগে নির্দিষ্ট সময়ের জন্য বার্তা পিন করে রাখা যেত।

নতুন আপডেটে সেই সময়সীমা তুলে নেওয়া হচ্ছে। ফলে প্রয়োজনীয় বার্তা অনির্দিষ্টকাল পিন করে রাখা যাবে। যেমন, আবাসিক এলাকার গ্রুপে বাড়ির রক্ষণাবেক্ষণ খরচের হিসাব কিংবা অফিসের গ্রুপে সভার সংযোগ ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পিন করে রাখা সম্ভব হবে।

৪. নতুন সদস্যদের পুরোনো বার্তা দেখানোর সুবিধা

কোনো গ্রুপে নতুন সদস্য যুক্ত হলে আগের কথোপকথন সম্পর্কে ধারণা পেতে অনেক সময় অসুবিধা হয়। নতুন ফিচারের মাধ্যমে গ্রুপে যোগ দেওয়া সদস্যদের আগের আলোচনার গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেখানো যাবে।

এ জন্য চ্যাটে সংশ্লিষ্ট সদস্যের নামের ওপর ট্যাপ করে প্রয়োজনীয় বার্তা তাঁর সঙ্গে শেয়ার করতে হবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এভাবে শেয়ার করা বার্তাগুলোও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।

আরও যেসব সুবিধা থাকছে

নতুন চারটি ফিচারের পাশাপাশি হোয়াটসঅ্যাপে আরও কিছু সুবিধা রয়েছে। এর মধ্যে আছে গ্রুপের কোনো সদস্যকে ব্যক্তিগতভাবে উত্তর দেওয়ার সুযোগ, পোল তৈরির সময় প্রত্যেকের জন্য একটি করে উত্তর নির্ধারণ এবং সদস্যদের পরিচয় বা দায়িত্ব বোঝাতে বিশেষ পরিচিতি ট্যাগ যুক্ত করা।

নতুন এসব সুবিধার ফলে একাধিক গ্রুপের কথোপকথন পরিচালনা, গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ এবং প্রয়োজনীয় বার্তায় দ্রুত সাড়া দেওয়া আরও সহজ হবে বলে আশা করছে হোয়াটসঅ্যাপ।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০