সর্বশেষ

জাতীয়

আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে দেশে লোডশেডিং কিছুটা কমানোর আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ লক্ষ্যে সৌরবিদ্যুৎ খাতকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিদ্যুৎমন্ত্রী।

আগামী ৩ ও ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। এই আয়োজনের বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে সরকার। এ খাতে দেশের মানুষকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই আয়োজন করা হচ্ছে সোলার এক্সপো। সরকারি উদ্যোগে এ ধরনের আয়োজন দেশে প্রথমবারের মতো হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকবেন।

নিজের বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রসঙ্গ তুলে ইকবাল হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী নিজেও এখন গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরশীল নন। তিনি নিজের বাসায় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করেন না।

বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, জ্বালানির দাম বেড়ে ৩২ ডলারে পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। জ্বালানি ব্যয়ের চাপ কমাতে সৌরবিদ্যুৎ খাতকে এগিয়ে নিতে হবে।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০