সর্বশেষ

সারাদেশ

পাবনায় জাতীয় যুব দিবস পালিত: ১৩ উদ্যোক্তাকে ঋণের চেক প্রদান

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সফল যুব উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদানসহ ১৩ জন উদ্যোক্তার মাঝে ১৩ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

রবিবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় অধিদপ্তর প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর অধিদপ্তরের সম্মেলন কক্ষে 'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান।

আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, তরুণদের মেধা ও কর্মস্পৃহাকে সঠিক প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তার মাধ্যমে কাজে লাগাতে পারলে দেশের বেকারত্ব দূর হবে এবং জাতীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

সভা শেষে তেবাড়িয়া যুব সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি তরুণদের আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে ১৩ জন উদ্যোক্তার মাঝে সর্বমোট ১৩ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক এবং সফল উদ্যোক্তাদের সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০