সর্বশেষ

জাতীয়

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর স্ত্রীসহ অংশগ্রহণ

শনিবার সকাল ১০টা ২ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান। তাঁর আগমন উপলক্ষে সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। বিভিন্ন স্তরের শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করে ঢাকা মেডিকেলের উদ্দেশে যাত্রা করে। শহীদ মিনারসংলগ্ন এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় নিরাপত্তাজনিত কারণে গাড়িবহরের গতি কিছুটা ধীর হয়ে যায়। প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত ব্যক্তিদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়। হাসপাতালসংলগ্ন ফুটপাত থেকে ভ্রাম্যমাণ হকার, অস্থায়ী দোকান এবং অবৈধ স্থাপনা অপসারণের ফলে পথচারীদের চলাচল সহজ হয় এবং এলাকায় যানজটও তুলনামূলকভাবে কমে আসে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন