সর্বশেষ

সারাদেশ

ভোমরা স্থলবন্দরে ১ কোটি ৩০ লাখ টাকার ডায়মন্ড জব্দ, আটক ২ ভারতীয়

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে বিজিবির একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। কোটি টাকারও বেশি মূল্যের ডায়মন্ডের নাকফুল এবং একটি ট্রাকসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এগুলো বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিল বলে জানা গেছে।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের জওয়ানরা গত বৃহস্পতিবার বিকেলে ভোমরা চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায়। ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২১৬টি হিরার বা ডায়মন্ডের নাকফুল উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের অভিযোগে ট্রাকচালক সমরেশ দাস ও তার সহযোগী রাম মণ্ডলকে আটক করা হয়। আটককৃতরা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, জব্দকৃত ডায়মন্ডের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ লাখ ৬২ হাজার টাকা এবং ভারতীয় ট্রাকটির মূল্য ৮৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা। অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এসব মূল্যবান পাথর ও অলংকার বাংলাদেশে পাচার করা হচ্ছিল

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন