সর্বশেষ

সারাদেশ

শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর সবুজ হোসেন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, নিখোঁজ যুবকের শরীরে আঘাতের চিহ্ন থাকায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
মরদেহ উদ্ধার

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সবুজ উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের ছেলে। গত বুধবার রাত ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজখুঁজি করেও তার সন্ধান পাননি।

শুক্রবার সকালে হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির উত্তর পাশের একটি সড়কের ধারে লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান জানান, মরদেহের চোখ ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অপরাধীদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন