ভারতে গরু আনতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের দুই যুবক আটক
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে অবৈধভাবে গরু আনতে গিয়ে মুর্শিদাবাদে গ্রেপ্তার হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের দুই বাংলাদেশি যুবক। আটককৃতদের নাম রুবেল শেখ ও তমাস শেখ বলে নিশ্চিত করেছে স্থানীয় রঘুনাথগঞ্জ থানা পুলিশ।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে খেজুরতলা-লালখানদিয়া সীমান্ত এলাকা থেকে এই দুই যুবককে গ্রেফতার করে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সীমান্তবর্তী এলাকায় গরু পাচারকারীদের আনাগোনা ও সক্রিয়তা বাড়ার অভিযোগ আসছিল। এরই প্রেক্ষিতে পুলিশ সেখানে বিশেষ ফাঁদ পাতে।
অভিযুক্ত রুবেল শেখ এবং তমাস শেখ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকার বাসিন্দা। ভারতীয় পুলিশের দাবি, তারা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে অবৈধভাবে কাঁটাতার অতিক্রম করেছিল। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কীভাবে তারা অনুপ্রবেশ করল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্য দিকে, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, আটক দুই ব্যক্তি মূলত রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই তাঁরা পুলিশের হাতে গ্রেফতার হন বলে লোকমুখে শোনা যাচ্ছে।
১১৯ বার পড়া হয়েছে