সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় ডেন্টাল ডিপ্লোমাধারীদের নিবন্ধনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) পরিচালিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন এবং কর্মসংস্থানের দাবিতে বগুড়ায় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি জমা দেন বাংলাদেশ ডেন্টাল পরিষদের নেতারা।
ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবি

বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) পরিচালিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের ব্যবস্থা এবং তাঁদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে প্রশিক্ষণপ্রাপ্ত ডেন্টাল ডিপ্লোমাধারীরা পেশাগত নিবন্ধনের অভাবে তাঁদের অর্জিত দক্ষতার যথাযথ ব্যবহার করতে পারছেন না। নিবন্ধন নিশ্চিত হলে দেশের দন্তস্বাস্থ্য খাতে দক্ষ জনবলকে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।

সংগঠনের নেতারা বলেন, ডেন্টাল ডিপ্লোমাধারীদের নিবন্ধনের সুযোগ সৃষ্টি হলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী সহজে এবং তুলনামূলক কম খরচে দন্তস্বাস্থ্যসেবা পাবে। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর রোগীর চাপ কমাতেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

স্মারকলিপি প্রদান কর্মসূচি ও মানববন্ধনে বাংলাদেশ ডেন্টাল পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস তন্ময়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ আল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক নাহিদ, অর্থ সম্পাদক রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন