সর্বশেষ

জাতীয়

বাজেটের বাস্তবায়ন অর্থনীতিকে ইতিবাচক ধারায় ফেরাবে: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৮:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি অর্থবছরের বাজেট যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি নতুন গতি পাবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম নগরের বন্দর থানার ইশান মিস্ত্রি হাট সড়কের সংস্কারকাজ পরিদর্শন শেষে শনিবার (৪ জুলাই) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেটের কার্যকর বাস্তবায়ন দেশের অর্থনীতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও বিনিয়োগবান্ধব উদ্যোগের ফলে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশ নিয়ে আগ্রহ বাড়ছে। বিশেষ করে চীনের অনেক বিনিয়োগকারী বাংলাদেশে শিল্প ও উৎপাদন খাতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। এসব বিনিয়োগ সহজ করতে প্রয়োজনীয় অবকাঠামো ও নীতিগত সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বন্দর, অর্থনৈতিক অঞ্চল এবং ফ্রি জোনগুলোর পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। এর ফলে চট্টগ্রাম দেশের বাণিজ্যিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি, অবকাঠামো এবং অন্যান্য সহায়ক ব্যবস্থা সরকার নিশ্চিত করবে। বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

অর্থমন্ত্রী আরও জানান, একনেক সভায় চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ সম্পন্ন হলে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে চট্টগ্রাম বাস্তব অর্থেই দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে আরও সুসংহত অবস্থান অর্জন করবে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে ইশান মিস্ত্রি হাট সড়কের সংস্কারকাজ পরিদর্শন করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন এবং এলাকাবাসীর দুর্ভোগ দ্রুত কমানোর আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন