সর্বশেষ

সারাদেশ

লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। এর ফলে পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তাল সমুদ্র

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। একই সাথে উপকূলীয় এলাকায় বাতাসের চাপ বৃদ্ধি পেয়েছে এবং নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বাড়ছে।

পটুয়াখালীসহ দেশের উপকূলীয় এলাকায় গত দুই দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং কক্সবাজারসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

লঘুচাপের তীব্রতা বাড়ার আশঙ্কায় পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, মোংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম জানিয়েছেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে থাকা মাছধরা ট্রলারগুলো ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছে। অনেক ট্রলার উপকূলের কাছাকাছি এসে মাছ ধরছে এবং বাকিগুলোও ধীরে ধীরে তীরের দিকে ফিরে আসছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন