আলীকদমে নতুন উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, হামে আক্রান্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের আলীকদমে নতুন উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই দিনে দুর্গম পোয়ামুহুরী এলাকায় হামে আক্রান্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়ে তাঁদের চিকিৎসা ও পুষ্টি সহায়তার জন্য নগদ অর্থ ও চাল বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি।
বান্দরবানের আলীকদম উপজেলায় নতুন উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সংসদ সদস্য সাচিং প্রু জেরি উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সম্প্রতি হামে আক্রান্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। এ সময় তিনি আক্রান্ত পরিবারের সদস্যদের চিকিৎসা ও পুষ্টি সহায়তার জন্য নগদ অর্থ এবং চাল বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য বলেন, পাহাড়ি অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য পারস্পরিক বিশ্বাস, সম্প্রীতি ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
২৩০ বার পড়া হয়েছে