সর্বশেষ

সারাদেশ

রোয়াংছড়িতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে যুবদলের উদ্যোগে ফুটবল বিতরণ

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা-এ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেছে উপজেলা যুবদল।
ফুটবল বিতরণ

বৃহস্পতিবার (২ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে রোয়াংছড়ি সরকারি উচ্চবিদ্যালয় ও বেক্ষ্যং জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। খেলাধুলার প্রসার ও তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

আয়োজকদের ভাষ্য, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা মনে করেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা যুবদলের সভাপতি লুপ্রু মং মারমা, সাধারণ সম্পাদক নয়ন্ত সেন এবং যুবদল নেতা মংক্যওয়াই মারমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকাসক্তি ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বৃদ্ধি করা জরুরি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং খেলাধুলা প্রসারে এমন কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন