সর্বশেষ

সারাদেশ

বাড়ছে কুড়িগ্রামের নদ-নদীর পানি, দুধকুমার বিপৎসীমার ওপরে

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

সোমবার, ২৯ জুন, ২০২৬ ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী ৭২ ঘণ্টায় পানি আরও বাড়তে পারে এবং স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
দুধকুমার নদে বাড়ছে পানি

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে ২৯ দশমিক ৮৩ মিটার রেকর্ড করা হয়েছে। এ পয়েন্টে নদীটির বিপৎসীমা ২৯ দশমিক ৬০ মিটার। ফলে পানি বর্তমানে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে ৯টার মধ্যে পাটেশ্বরী পয়েন্টে নদীর পানি আরও ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। একই সময়ে সেখানে ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে পানির উচ্চতা ছিল ২৫ দশমিক ৪৫ মিটার, যা বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচে রয়েছে। তালুক শিমুলবাড়ী পয়েন্টে পানির উচ্চতা ৩০ দশমিক ৪৭ মিটার, যা বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচে। কুড়িগ্রাম সদর এলাকায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে পানি ২ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এসব পয়েন্টে নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চিলমারী এলাকায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টেও পানির উচ্চতা বেড়েছে। সোমবার সকাল ৯টায় সেখানে পানির উচ্চতা ছিল ২৯ দশমিক ২৫ মিটার, যা বিপৎসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচে। সকাল ৬টার পর থেকে এ পয়েন্টে পানি ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। কাউনিয়ায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজানের ঢলের কারণে দুধকুমার নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। পাশাপাশি জেলার অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে। বন্যা পূর্বাভাস অনুযায়ী আগামী ৭২ ঘণ্টার মধ্যে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন