সর্বশেষ

সারাদেশ

বরগুনার বামনায় গোসলে নেমে ভাগনেকে বাঁচাতে মামার মৃত্যু

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

শনিবার, ২৭ জুন, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনার বামনা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মামা ও ভাগনের মৃত্যু হয়েছে। শনিবার (দুপুরে) উপজেলার দক্ষিণ আমতলী এলাকার নাজিরবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আমতলীর নাজিরবাড়ি এলাকার বাসিন্দা তৈয়ব আলী নাজিরের ছেলে হাফেজ তামীম তাঁর ভাগনেকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামেন।

একপর্যায়ে গোসলের সময় ভাগনে পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে হাফেজ তামীমও পানিতে ডুবে যান। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত দুজনকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মামা ও ভাগনেকে মৃত ঘোষণা করেন।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পানিতে ডুবে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একই সঙ্গে এলাকায়ও শোকের ছায়া বিরাজ করছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন