সর্বশেষ

জাতীয়

চীনা মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: তিস্তা ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৮:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিস্তা নদীসহ বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের বন্যা ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে দেশের চলমান নদীখনন কর্মসূচির কথা তুলে ধরেন এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় চীনের প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা চান। বিশেষ করে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইং বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের আশ্বাস দেন। তিনি ২০০৫ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং গত বছর বাংলাদেশে চীনা পানি বিশেষজ্ঞদের সফরের বিষয়টি উল্লেখ করেন। তার ভাষায়, দুই দেশের পানিসম্পদ সহযোগিতা গবেষণাভিত্তিক ও বাস্তবমুখী।

তিনি আরও বলেন, পানি ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। পাশাপাশি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণের সুযোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে চীনের পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি বই উপহার দেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন