সর্বশেষ

জাতীয়

চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ শিগগিরই চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ তিনি বলেন, চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ (ইনভেস্টমেন্ট অফিস) খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) সকালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) চেয়ারম্যান রেন হংবিনসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা।

প্রধানমন্ত্রী বলেন, নতুন এই বিনিয়োগ কার্যালয়ের লক্ষ্য হলো চীনা বিনিয়োগকারীদের আরও কাছাকাছি থাকা এবং তাদের বিনিয়োগ-সংক্রান্ত সহায়তা দ্রুত নিশ্চিত করা। এর ফলে বিনিয়োগকারীদের বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না; বরং চীন থেকেই প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পাওয়া যাবে।

তিনি জানান, বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তিকে আরও আধুনিক ও কার্যকর করতে সরকার কাজ করছে। এতে বিনিয়োগকারীরা অধিক আস্থা, সুস্পষ্ট সুরক্ষা এবং উন্নত বিনিয়োগ কাঠামোর সুবিধা পাবেন।

তারেক রহমান বলেন, চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) একটি বিশেষায়িত সম্পর্ক ব্যবস্থাপনা ডেস্ক চালু করেছে। পাশাপাশি তাদের জন্য একটি বিশেষায়িত ওয়েবসাইটও চালু করা হয়েছে, যেখানে বিভিন্ন খাতের বিনিয়োগ সুযোগ, প্রণোদনা ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সহজে পাওয়া যাবে।

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন লাইসেন্স অনুমোদন ব্যবস্থা চালুর মাধ্যমে বিদেশি ও দেশীয় উদ্যোক্তারা ১৫ দিনের কম সময়ে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারবেন।

তিনি আরও বলেন, সদ্য ঘোষিত জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ ও স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স, ডিজিটাল অবকাঠামো, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত বস্ত্রশিল্পকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব খাতের জন্য বিশেষ প্রণোদনা ও নীতিগত সুবিধাও ঘোষণা করা হয়েছে।

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে এখনো নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে সরকার সমস্যাগুলো সম্পর্কে সচেতন এবং সেগুলোর সমাধানে কাজ করছে। তিনি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশে এসে বিনিয়োগের আহ্বান জানান এবং সমতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যৌথ সমৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন