সর্বশেষ

জাতীয়

ডালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৪ জুন, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চীনের ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাই-স্পিড ট্রেনে বেইজিংয়ে পৌঁছেছেন বলে জানা গেছে। সফরে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে রওনা দিয়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে একই দিনে সকাল ১০টায় তিনি ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ বা ‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এ অংশ নেন। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচসহ বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা।

৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আসা প্রায় ১,৭০০ জন প্রতিনিধি—যার মধ্যে ছিলেন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব—এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন বলে জানানো হয়।

সম্মেলনে অংশগ্রহণকে বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, মালয়েশিয়া সফর শেষ করে গত ২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ডালিয়ানে পৌঁছান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন