সর্বশেষ

জাতীয়

বেইজিংয়ের পথে তারেক রহমান, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৪ জুন, ২০২৬ ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
চীনের তালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে অংশ নেওয়ার পর হাইস্পিড ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান। তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে এ সফরে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে।
স্ত্রীসহ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সময় বুধবার দুপুরে হাইস্পিড ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। তালিয়ানের উপ-মেয়রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রেল স্টেশনে তাদের বিদায় জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বেইজিংয়ে পৌঁছানোর মধ্য দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে সফরকারী প্রতিনিধিকে। এরপর চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এবং বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার একই স্থানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার মালয়েশিয়া সফর শেষ করে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে পৌঁছান তিনি। মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও অলোইস সিঙ্গির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আয়োজিত একটি সেশনে বক্তব্য দেন।

ওই সফরের অংশ হিসেবে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের দেওয়া নৈশভোজেও অংশ নেন তিনি। বুধবার সকালে ডব্লিউইএফ-এর বার্ষিক প্লেনারি সেশনে যোগ দেওয়ার পর বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন।

২৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০