সর্বশেষ

জাতীয়

ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ প্রতিপাদ্যে অংশ নিলেন শত শত অনুরাগী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২২ জুন, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আয়োজিত অনুষ্ঠানে যোগব্যায়াম অনুরাগী, শিক্ষার্থী, স্বাস্থ্যসচেতন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের উদ্যোগে এবং ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) ব্যবস্থাপনায় রোববার রাজধানীতে উদযাপিত হয়েছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস (আইডিওয়াই) ২০২৬।

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত এ আয়োজনে যোগব্যায়াম অনুরাগী, শিক্ষার্থী, স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক অনুশীলনকারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। ভারতীয় উপমহাদেশে উদ্ভূত যোগব্যায়াম বর্তমানে বিশ্বজুড়ে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা অর্জনের একটি কার্যকর অনুশীলন হিসেবে স্বীকৃত।

এ বছরের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ (Yoga for Healthy Ageing)। আয়োজকদের মতে, জীবনের প্রতিটি পর্যায়ে সুস্থতা, দীর্ঘায়ু এবং মানসিক ভারসাম্য রক্ষায় যোগব্যায়ামের ইতিবাচক ভূমিকা তুলে ধরতেই এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘কমন যোগা প্রোটোকল’ (সিওয়াইপি) সেশন। আইজিসিসির যোগ প্রশিক্ষক শাহনাজ পারভিন তাঁর শিক্ষার্থীদের নিয়ে সেশনটি পরিচালনা করেন। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও প্রাণায়াম অনুশীলনে অংশ নেন।

এ ছাড়া দেশের বিভিন্ন যোগব্যায়াম প্রতিষ্ঠানের সদস্যরা যোগ প্রদর্শনীতে অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল জয়সান যোগ, হু আর্ট অব যোগ, সেলফ হিলিং হাব, আর্ট অব লিভিং, এভারগ্রিন যোগ স্কুল, নটরডেম যোগ অ্যান্ড মেডিটেশন ক্লাব, কোয়ান্টাম ফাউন্ডেশন এবং ব্রহ্ম কুমারী পরিচালিত দ্য একাডেমি অব আ বেটার ওয়ার্ল্ড।

এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ‘আয়ুর্বেদ লাউঞ্জ’। সেখানে আয়ুর্বেদভিত্তিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে দর্শনার্থীদের তথ্য দেওয়া হয়। পাশাপাশি আয়ুর্বেদবিষয়ক বিভিন্ন বইও প্রদর্শন করা হয়।

মূল অনুষ্ঠানের আগে মাসব্যাপী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আইজিসিসি ও ভারতীয় হাইকমিশন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যোগ সংগঠন ও গণমাধ্যমের সহযোগিতায় দেশজুড়ে ৩৬টির বেশি প্রাক-যোগ অনুষ্ঠান আয়োজন করে।

আয়োজকদের মতে, এসব কার্যক্রমের মাধ্যমে যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠান বাস্তবায়নে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও সংগঠন সহযোগিতা করে। সমাপনী অনুষ্ঠানে আয়োজকেরা বলেন, যোগব্যায়াম কেবল শরীরচর্চা নয়, বরং সুস্থ ও সুষম জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বাংলাদেশের মানুষের মধ্যে যোগব্যায়ামের প্রতি ক্রমবর্ধমান আগ্রহও এবারের আয়োজনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন