সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জ–বগুড়া রেলপথে রায়পুর জংশন স্থাপনের দাবিতে মানববন্ধন

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ২০ জুন, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে সিরাজগঞ্জ–বগুড়া রেলপথে রায়পুর জংশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিকেরা। এ দাবিতে শনিবার শহরের বাজার স্টেশন চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটি।
সিরাজগঞ্জ–বগুড়া রেলপথের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ–বগুড়া রেলপথে রায়পুর জংশন স্থাপনের দাবিতে শনিবার বেলা ১১টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটি।

সংগঠনটির সভাপতি মাহবুব-এ খোদা টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা লায়লা ফেরদৌস হিমেলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, একসময় সিরাজগঞ্জ ‘রেলের শহর’ হিসেবে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে জেলার মানুষ প্রত্যাশিত রেল যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা দাবি করেন, সিরাজগঞ্জ–বগুড়া রেলপথের মূল নকশা অনুযায়ী কালিয়াহরিপুর হয়ে চান্দাইকোনা পর্যন্ত সংযোগ রেখে রায়পুরের ভেতর দিয়ে মাত্র দুই কিলোমিটার অংশে জংশন স্থাপন করা হলে জেলার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রায়পুর জংশন বাস্তবায়িত হলে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের পণ্য পরিবহন ব্যয় কমবে এবং শিল্প, বাণিজ্য ও কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

বক্তারা আরও বলেন, সিরাজগঞ্জের সার্বিক উন্নয়নের স্বার্থে রায়পুর জংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন থেকে জানানো হয়।

কর্মসূচিতে রেল বাঁচাও আন্দোলন কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন