সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ ইনচেষ্টা প্রতিহত করল বিজিবি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ২০ জুন, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ব্যক্তিদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নেয়।
শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এ চেষ্টা চালায় বলে জানিয়েছে স্থানীয় ও বিজিবি সূত্র।

সূত্রগুলো জানায়, গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ১১ জন নারী, ৪ জন শিশু ও ৫ জন পুরুষসহ মোট ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাধা দেয়। এতে তারা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে আটকা পড়েন।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবির সতর্ক অবস্থান ও নিয়মিত টহলের কারণে পুশ ইনচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং পরবর্তী সময়ে বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত ২০ জনকে ভারতীয় ভূখণ্ডের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সম্ভাব্য অনুপ্রবেশ ও অবৈধ প্রবেশ রোধে বিজিবি সীমান্তজুড়ে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন