সর্বশেষ

সারাদেশ

পটিয়ায় অপহরণের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ৫

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের দুই দিন পর ছয় বছর বয়সী শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে।
জায়হান

চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় অপহরণের দুই দিন পর শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে একটি ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করা হয়েছে। তারা হলেন মো. সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা। আটক ব্যক্তিদের বসতঘরের পেছনে থাকা ময়লার স্তূপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় জায়হান। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। প্রথমদিকে পরিবারের ধারণা ছিল, শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যেতে পারে। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালানো হলেও কোনো সন্ধান মেলেনি।

একপর্যায়ে পরিবারের সদস্যরা ঘরের শয়নকক্ষে একটি হাতে লেখা চিঠি খুঁজে পান। চিঠিতে শিশুটিকে ফেরত পেতে নির্দিষ্ট সময়ের মধ্যে তিন লাখ টাকা এবং একটি মোবাইল ফোন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে চিঠিটি আলামত হিসেবে জব্দ করে তদন্ত শুরু করা হয়।

স্বজনদের অভিযোগ, মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করা হয়েছিল। পরে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে হত্যা করা হয়। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ ও ঘটনার প্রকৃত বিবরণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ভোরে একটি ডোবা সংলগ্ন এলাকা থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে পটিয়া থানা চত্বরে বিক্ষোভ মিছিল করেন নিহত শিশুর স্বজন ও স্থানীয় বাসিন্দারা। জেলা পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি ও ঘটনার বিস্তারিত বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য জানানো হবে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন