সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় দুদক–দুপ্রক ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ১৭ জুন, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় দুর্নীতি দমন কমিশন (দুদক), দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় পর্যায়ের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালীর উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে দুদকের কার্যক্রম চলমান রয়েছে এবং এসব উদ্যোগের অগ্রগতি শিগগিরই দৃশ্যমান হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া শাখার সাধারণ সম্পাদক ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু। আরও উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, মো. আল ইমরান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ এবং পরিবেশকর্মী ও সাংবাদিক আসাদুজ্জামান মিরাজসহ অনেকে।

বক্তারা স্থানীয় পর্যায়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং সামাজিক সমস্যার চিত্র তুলে ধরেন। তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে প্রশাসন, দুদক, দুপ্রক এবং গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় প্রধান অতিথি আরও বলেন, “আমাদের কাজ চলমান রয়েছে। শিগগিরই আপনারা এর অগ্রগতি জানতে পারবেন।”

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন