সর্বশেষ

জাতীয়

জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ: মোমিন মেহেদী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৭ জুন, ২০২৬ ৪:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ৫ আগস্টের পর থেকে দেশে সাধারণ জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ হয়ে পড়েছে। মোহাম্মদপুরে ওসি ও এসআইয়ের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে এ মন্তব্য করেন।

মঙ্গলবার (১৬ জুন) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং এ অবস্থাকে তিনি “গুরুতর সংকট” হিসেবে উল্লেখ করেন।

তিনি দাবি করেন, “৫ আগস্টের পর থেকে দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হয়নি” এবং এর জন্য তিনি লুট হওয়া অস্ত্র ও অর্থ উদ্ধার না হওয়াকে দায়ী করেন।

বিজ্ঞপ্তিতে তিনি আরও অভিযোগ করেন, দেশে অপরাধ ও সহিংসতা বেড়েছে এবং প্রশাসনকে কার্যকরভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। তিনি সতর্ক করে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।

এ সময় নতুনধারা বাংলাদেশ এনডিবি-এর প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা এবং ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম দ্রুত ধর্ষণ, খুন, ছিনতাই, চুরি, ডাকাতি ও মব সহিংসতা বন্ধে প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন