সর্বশেষ

সারাদেশ

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত, আহত অন্তত ১০

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অনিক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অনিক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ জন আহত হন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

নিহত অনিক দড়িগাঁ এলাকার সাবেক ইউপি সদস্য ওসমান মিয়ার ছেলে। তিনি স্থানীয় নাজিম উদ্দিন গ্রুপের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁ এলাকার নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার ভোর থেকে দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে কয়েকজন যুবক ও কিশোরকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নিতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান।

গোলাগুলি ও সংঘর্ষে অনিক, রাজু, সুমন, কাশেম ও মোবারকসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত অনিক, রাজু ও মোবারককে প্রথমে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনিকের মৃত্যু হয়।

নরসিংদী জেলা সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. আসাদুল্লাহ খান জানান, সকালে তিনজন আহত ব্যক্তি হাসপাতালে এসেছিলেন। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনিক নামে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও উপজেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন