সর্বশেষ

সারাদেশ

বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার, ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার সন্দেহ

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল নগরীতে নিখোঁজ থাকা এক অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ কালিজিরা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক নাজমুল মোল্লা (২২) তিন দিন আগে নিখোঁজ হন। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বরিশালের কালিজিরা নদী থেকে সোমবার দুপুরে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয় নিখোঁজ অটোরিকশা চালক নাজমুল মোল্লা (২২) হিসেবে। তিনি বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার আব্দুর রশিদ মোল্লার ছেলে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, গত ১৩ জুন অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নাজমুল আর ফিরে আসেননি। পরদিন ১৪ জুন পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সোমবার সকাল সাতটার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। লাশের অবস্থা দেখে শ্বাসরোধ করে হত্যার পর বস্তায় ভরে কাথা দিয়ে পেঁচিয়ে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন