সর্বশেষ

সারাদেশ

মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থান ধ্বংসে সচেতনতার আহ্বান

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৩:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশার প্রজননস্থান ধ্বংসের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। এ সময় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে বাগেরহাটের মোংলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৫ জুন) দুপুরে মোংলাপোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, সার্ভিস বাংলাদেশ, বিডি ক্লিন এবং মোংলা উপজেলা ও পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠক সনৎ কুমার, জাফর আহমেদ, সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, সুমন মল্লিক, সাকিব, বিডি ক্লিনের আবু হাসান, পরিবেশকর্মী ডলার মোল্লা ও মেহেদী হাসানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, শুধু পৌর কর্তৃপক্ষের পক্ষে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে অসময়ে বৃষ্টি ও অতিবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মশার বংশবিস্তারও বাড়ছে। এডিস মশার প্রজননস্থান ধ্বংসে সরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন