উন্নত চিকিৎসার জন্য মাগুরার জেলা প্রশাসককে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ অতিরিক্ত গ্যাস্ট্রিক এসিডিটির কারণে পেট ও বুকে তীব্র ব্যথা অনুভব করলে গতকাল রবিবার রাতেই তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা বিবেচনায় আজ সোমবার দুপুরে তাঁকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির জানান, অতিরিক্ত গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে তাঁর পেট ফাঁপা ও বুকে ব্যথা দেখা দেয়। প্রাথমিক চিকিৎসায় কিছুটা উন্নতি হলেও বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন থাকায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
পরে বিকেলে মাগুরা স্টেডিয়াম থেকে সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে মাগুরা সদর হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে স্টেডিয়ামে আনা হয়।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১১৪ বার পড়া হয়েছে