সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৩:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর সদর উপজেলায় রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান রিফাত (২২) নামে নরসিংদী সরকারি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাদুয়ারচর গেইট বাজার সংলগ্ন রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান রিফাত ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চন্ডিপা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং নরসিংদীতেই অবস্থান করে পড়াশোনা করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রিফাত মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে শহরের দিকে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি পেছন দিক থেকে এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়। পরে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে পুলিশ।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন