সর্বশেষ

সারাদেশ

ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, গোলাপগঞ্জে দুই যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৩:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র ও সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার রণকেলী উত্তর এলাকার নানু মিয়ার ছেলে রাসেল আহমদ (২৫) এবং একই এলাকার মৃত তবারক আলীর ছেলে নাইম আহমদ (২৭)। সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে রণকেলী উত্তর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ফেসবুকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে স্থানীয় পর্যায়সহ বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হলে বিষয়টি তদন্ত শুরু করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

তথ্যপ্রযুক্তি এবং স্থানীয় সূত্রের সহায়তায় ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার পর সোমবার বিকেলে অভিযান চালানো হয়। এতে ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা সম্ভব হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নাইম আহমদ এলাকার একজন চিহ্নিত অপরাধী। সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন আইনে ছয়টি মামলা রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির কোনো সুযোগ নেই। ভিডিওটি নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

এদিকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন