সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৩:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে সংঘটিত একটি চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নরসিংদী সদর উপজেলার চম্পকনগর গ্রামের বেরিবাঁধ এলাকা থেকে উদ্ধার হওয়া এক যুবকের মরদেহের পরিচয় শনাক্ত এবং হত্যার রহস্য উদঘাটন করেছে নরসিংদী জেলা পুলিশ। এ ঘটনায় মো. আনোয়ার হোসেন (২৭) ও আশিক (২১) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে নরসিংদী সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ এসব তথ্য জানান।

নিহত সারোয়ার হোসেন (২২) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চন্দগাতী এলাকার বাসিন্দা এবং হাজি রহমানের ছেলে। তিনি পরিবারসহ নরসিংদী শহরের টাওয়াদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। জীবিকার তাগিদে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, ১৪ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চম্পকনগর গ্রামের বেরিবাঁধ এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর পরিচয় শনাক্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সন্দেহভাজন হিসেবে আনোয়ার হোসেন ও আশিককে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত ব্যক্তি সারোয়ার হোসেন বলে নিশ্চিত হওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুজন হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্তে জানা গেছে, সারোয়ার হোসেনের সঙ্গে আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ১৩ জুন পরিকল্পিতভাবে সারোয়ারকে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাসহ ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় অভিযুক্তরা।

হত্যার পর আসামিরা সারোয়ারের অটোরিকশার ব্যাটারি খুলে অন্যত্র বিক্রি করে দেয়। পরে পুলিশ বিক্রি করা অটোরিকশা ও ব্যাটারি উদ্ধার করে।

গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা হলেও নরসিংদী শহরের টাওয়াদী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপর আসামি আশিক নরসিংদী সদর উপজেলার বুদিয়ামারা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় নিহতের বাবা হাজি রহমান বাদী হয়ে নরসিংদী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তের স্বার্থে আদালত আনোয়ার হোসেনের তিন দিনের এবং আশিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে অন্য কেউ জড়িত আছে কি না এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন