সর্বশেষ

জাতীয়

ঢাকার চার আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে সরানোর নির্দেশ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর দীর্ঘদিনের যানজট কমাতে ঢাকার চারটি প্রধান আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর বৈঠকে ৪ বাস টার্মিনাল শহরের বাইরে সরানোর নির্দেশ 

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ঢাকার চারটি আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্থানান্তরের তালিকায় রয়েছে ফুলবাড়িয়া-গুলিস্তান, গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল। সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে, গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে। মহাখালী বাস টার্মিনাল প্রথমে অস্থায়ীভাবে পূর্বাচলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গির কাছাকাছি এলাকায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

সভায় জানানো হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকার এসব টার্মিনাল দীর্ঘদিন ধরে যানজটের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এ কারণে নগর পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে টার্মিনালগুলোকে শহরের বাইরে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত নির্ধারিত স্থানে স্থানান্তরের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ পদক্ষেপ বাস্তবায়িত হলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং যান চলাচল আরও স্বাভাবিক হবে।

সভায় হকার ব্যবস্থাপনা, ফুটপাত জনসাধারণের চলাচলের উপযোগী করা, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন নিয়েও আলোচনা হয়। বিশেষজ্ঞরা বলেন, হকারদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে নগরজীবনের ভোগান্তি কমানো সম্ভব।

বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়েও সভায় আলোচনা হয়। প্রকল্পটিকে কীভাবে আরও কার্যকর গণপরিবহন করিডোর হিসেবে ব্যবহার করা যায়, সে বিষয়ে বিকল্প প্রস্তাব আগামী সাত দিনের মধ্যে উপস্থাপনের কথা জানানো হয়েছে।

এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে এআই-নির্ভর ক্যামেরা ও সিগন্যালিং প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে শাহবাগ এলাকায় নতুন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন