চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৩:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ঝড়-বৃষ্টির মধ্যে আমবাগানে খেলতে গিয়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ভাঙা ব্রিজসংলগ্ন একটি আমবাগানে ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত অন্তর আলী শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-মণ্ডলটোলা মহল্লার বাসিন্দা এবং আবদুল মান্নানের ছেলে।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সময় কয়েকজনের সঙ্গে আমবাগানে ফুটবল খেলছিলেন অন্তর আলী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারের সদস্যদের ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১২৪ বার পড়া হয়েছে