সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ১৪ জুন, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে কচ্ছপখালী মিয়াওকি ফরেস্ট বাগানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।

উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মোঃ ইয়াসিন সাদেক, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমিরসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সুজন আহমেদ, হিসাব নিরীক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসাইন গাজী, নিম্নমান সহকারী জয়দেব গয়ালিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যকে সামনে রেখে এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রথম ধাপে ২ হাজার চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে সংশ্লিষ্ট রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে এটি পূর্বের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রক্রিয়ার ধারাবাহিকতা বলেও উল্লেখ করা হয়।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী পাঁচ বছরে দেশব্যাপী এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন