সর্বশেষ

সারাদেশ

পুরাতন জেলা পাবনার উন্নয়ন পরিকল্পনা নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ১৪ জুন, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় পরিকল্পনার আওতায় পুরাতন জেলা পাবনার উন্নয়ন ও বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে পাবনা জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে পাবনা নাগরিক কমিটির উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। অনুষ্ঠানে প্রধান আলোচক ও অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাসুদ, গিভেন্সি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খতিব জাহিদ মুকুল এবং ব্যবসায়ী গোলাম রাব্বানী কামনাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা জাতীয় উন্নয়ন পরিকল্পনায় পুরাতন জেলা পাবনার গুরুত্ব, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্প খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সরকারের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও মতামতের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংলাপে অংশগ্রহণকারীরা পাবনার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন