সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

রবিবার, ১৪ জুন, ২০২৬ ১:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশব্যাপী চলমান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে জামালপুর সরকারি শিশু পরিবার চত্বরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তারা আরও বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকীভাবে বৃক্ষরোপণ করেন এবং কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

৩৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন