সর্বশেষ

সারাদেশ

পাবনার চাটমোহরে ২০২২ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ১৪ জুন, ২০২৬ ২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে নানা আয়োজন করছেন ভক্তরা।
২০২২ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা

এরই অংশ হিসেবে পাবনার চাটমোহর উপজেলার বালুদিয়ার গ্রামে আর্জেন্টিনা সমর্থকরা তৈরি করেছেন ২০২২ ফুট দীর্ঘ একটি পতাকা।

শুক্রবার (১২ জুন) বিকেলে পতাকাটি নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে গ্রামের বিভিন্ন সড়কে পতাকাটি টাঙিয়ে দেওয়া হয়। স্থানীয় সমর্থকদের দাবি, এটি দেশের অন্যতম বৃহৎ আর্জেন্টিনা পতাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুদিয়ার গ্রামের রাসেল মাহমুদ, সেলিম হোসেন ও আলামিন হোসেনসহ কয়েকজন তরুণ বিশ্বকাপ উপলক্ষে ব্যতিক্রমী কিছু করার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা থেকেই তারা ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্মরণে ২০২২ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরির উদ্যোগ নেন।

পতাকা তৈরির কাজে গ্রামের শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, প্রবাসী ও বিভিন্ন পেশার মানুষ আর্থিক সহায়তা প্রদান করেন। প্রায় ১০ দিন ধরে চলে পতাকা তৈরির কাজ। পরে এতে আর্জেন্টিনা দলের লোগো সংযোজন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, পতাকাটি তৈরিতে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে।

আয়োজকদের একজন রাসেল মাহমুদ বলেন, “ছোটবেলা থেকেই আমরা লিওনেল মেসির খেলা দেখে বড় হয়েছি। আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা থেকেই এই উদ্যোগ। আমরা আশা করি, বিশ্বকাপে দলটি ভালো খেলবে এবং দর্শকদের উপভোগ্য ফুটবল উপহার দেবে।”

স্থানীয় বাসিন্দা ও পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক বলেন, “সমর্থকদের এমন সৃজনশীল উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তবে উৎসবমুখর পরিবেশ যেন কোনো ধরনের বিশৃঙ্খলার কারণ না হয়, সেদিকেও সবার নজর রাখা প্রয়োজন।”

বিশাল আকৃতির পতাকাটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনা সমর্থক ও কৌতূহলী দর্শনার্থীরা বালুদিয়ার গ্রামে ভিড় করছেন বলে জানা গেছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন