সারাদেশ
জামালপুর শহরের দেউরপাড় এলাকায় প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক শেখ ফরিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার পরিবার ও এলাকাবাসী।
শেখ ফরিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন
ফজলে এলাহী মাকাম, জামালপুর
রবিবার, ১৪ জুন, ২০২৬ ২:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুর শহরের দেউরপাড় এলাকায় প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক শেখ ফরিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার পরিবার ও এলাকাবাসী।
শনিবার (১৩ জুন) দুপুরে দেউরপাড় চন্দ্রা দীঘিরপাড় মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁন মিয়া, মো. ফজলুল হক, হাসান তারেক, মোছা. ফিরোজা বেগমসহ আরও অনেকে।
বক্তারা দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ ফরিদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করছে। তারা এ ধরনের অপপ্রচারের নিন্দা জানান এবং বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় উপস্থিত এলাকাবাসীও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর