সর্বশেষ

সারাদেশ

বরিশাল ডিআইজি কার্যালয় থেকে কালনাগিনী সাপ উদ্ধার

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল নগরীর কাশিপুর এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে প্রাণী উদ্ধারকারী সংগঠন ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’ (ALP)।

রোববার (৭ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে দেয়াল ও ছাদের অংশ ভেঙে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে সাপ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে খবর পাওয়া যায় যে ডিআইজি কার্যালয়ের একটি কক্ষে একাধিক সাপ প্রবেশ করেছে। খবর পেয়ে বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রথমে ছাদের পার্টিশন খুলেও সাপের সন্ধান না পেয়ে পরে দেয়ালের অংশ ভাঙা হয়। সেখানেই দেয়ালের ফাঁকে লুকিয়ে থাকা এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া সাপগুলো মৃদু বিষধর হলেও প্রাণঘাতী নয়। উদ্ধার শেষে সাপ দুটি বরিশাল সামাজিক বন বিভাগের সদর রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বরিশাল সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান বলেন, উদ্ধার করা সাপ দুটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে এবং সোমবার এগুলোকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, কার্যালয়ের চারপাশে ঝোপঝাড় থাকায় সেখান থেকেই সাপগুলো ভবনের ভেতরে ঢুকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন