ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেফতার
সোমবার, ৮ জুন, ২০২৬ ৫:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল সিরাজ (সিজান) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) বেলা ১১টার দিকে এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রী তার দুই বান্ধবীর সঙ্গে স্কুলে যাচ্ছিলেন। পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে পূর্ববিরোধের জেরে অভিযুক্ত সামিউল সিরাজ তাদের গতিরোধ করে। এ সময় সে ধারালো অস্ত্র দিয়ে ওই ছাত্রীকে এলোপাতাড়ি আঘাত করে বলে অভিযোগ ওঠে।
আঘাতে শিক্ষার্থীর হাত ও পেটের এক পাশে গুরুতর জখম হয়। পরে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে স্থানীয়রা আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের নির্দেশে অভিযুক্তকে গ্রেফতারে একাধিক টিম মাঠে নামে। পরবর্তীতে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে একই দিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে টিকাপাড়া বাসার রোড এলাকা থেকে সামিউল সিরাজ (সিজান)-কে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১৫৫ বার পড়া হয়েছে