সর্বশেষ

জাতীয়

বহুমাত্রিক লেখক সংগঠক নাজমুল হুদার জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৬ জুন, ২০২৬ ৬:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নান্দনিক গদ্যশৈলী ও অনুপ্রেরণামূলক লেখালেখির জন্য সুপরিচিত লেখক, সংগঠক নাজমুল হুদার জন্মদিন আজ। এইদিনে তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর পুর গ্রামে জন্মগ্রহণ করেন।

জন্ম-জেলার সাহিত্যানুকূল পরিবেশ ও পারিবারিক উৎসাহে বাল্যবেলায় থেকেই তিনি লেখালেখি, সামাজিক উদ্যোগ ও সাংগাঠনিক কর্মকান্ডে সক্রিয় ছিলেন। ছাত্রাবস্থায় অংশ নিয়েছেন জাতীয় টেলিভিশন বিতর্কে; যুক্ত ছিলেন বেতার অনুষ্ঠান উপস্থাপনা ও ক্যাম্পাস সাংবাদিকতায়। পড়াশোনার পাট চুকিয়ে কর্পোরেট প্রশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে কর্মরত আছেন বাংলাদেশ ব্যাংকে।

পেশাগত দায়িত্বে পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংক সাহিত্যকর্মীদের সংগঠন ‘অধিকোষের’ সাধারণ সম্পাদক, উদ্যোক্তা উন্নয়ন ও অনুপ্রেরণামূলক পত্রিকা মাসিক ‘স্বপ্নশীলন’ এর প্রধান সম্পাদক ও বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম, ঢাকা এর যুগ্মপ্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশ বাংলাদেশ (এনডিএফ বিডি) এর কো-চেয়ারম্যান ও বাংলাদেশ ইউথ অরগানাইজেশন ফর স্কিল ডেভেলপমেন্ট (বিইওএসডি) এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

 লেখালেখি, সম্পাদনা ও সাংগাঠনিক কর্মকান্ড ছাড়াও নাজমুল হুদা বিভিন্ন সংস্থা, সংঘ ও অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের একাধিক সেশন, সেমিনার ও কর্মশালায় অতিথি বক্তা হিসেবে অংশ নিয়েছেন। যুক্তিবোধের জাগরণ ও আত্মিক উৎকর্ষ সাধনে তার সৃজনশীল প্রয়াস, উদ্বুদ্ধকরণ উদ্যোগ ও অনুপ্রেরণামূলক লেখালেখি সমাদৃত ও প্রশংসিত হয়েছে। ক্যারিয়ার ক্যারিশমা, এক্স ফ্যাক্টর, বিজ্ঞান বিভ্রাট, জিনিয়াস জিসান, বিতকে হাতেখর্ড়ি, অনূর্ধ ঊনিশ, প্যাসিভ পুরুষসহ তাঁর লেখা বইগুলো ইতোমধ্যে বেশ পরিচিতি ও পাঠপ্রিয়তা পেয়েছে।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন