সর্বশেষ

সারাদেশ

বাউফলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের অভিযোগ, ভিডিও ভাইরাল

মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী
মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর বাউফল উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের অভিযোগ উঠেছে। বুধবার ভোরে উপজেলা সদরের পাবলিক মাঠের পূর্ব পাশে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র ও ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাউফল পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইবনে ফারুক সৌমিকের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল মিছিলে অংশ নেয়। প্রায় ৫২ সেকেন্ডের ওই মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত স্থান ত্যাগ করেন।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে ইবনে ফারুক সৌমিক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের ভিডিওটি শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, “বাউফলের সেন্টার পয়েন্ট পাবলিক মাঠ থেকে বাউফল উপজেলা ছাত্রলীগের জয় বাংলা স্লোগানের জয়ধ্বনি। শুকরিয়া মহান আল্লাহর কাছে। একদিন আমরা ১০ জন থেকে ১০ হাজারে রূপান্তরিত হব, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

ভিডিওতে মিছিলে অংশগ্রহণকারীদের “জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এবং “মুক্তি চাই, ফিরোজ ভাইয়ের মুক্তি চাই”—এমন বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরবেলায় মিছিলটি হওয়ায় প্রথমে বিষয়টি কারও নজরে আসেনি। তবে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি দ্রুত ভাইরাল হয় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ভোরে মিছিলটি হওয়ায় তাৎক্ষণিকভাবে বিষয়টি জানা যায়নি। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত হয়। ভিডিও বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তের কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন