অভিযোগ
শরীয়তপুরে অসহায় পরিবারের বসতঘর ভেঙে রাস্তা নির্মাণের অভিযোগ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক অসহায় পরিবারের বসতঘর গুঁড়িয়ে ও গাছ কেটে জোরপূর্বক ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। মাত্র তিন শতাংশ পৈতৃক জমিতে তোলা ঘরটি হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা। এই ঘটনায় প্রতিকার চেয়ে ভেদরগঞ্জ থানায় একটি लिखित অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।
কুষ্টিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: খুঁটিতে বেঁধে গণপিটুনি
কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আসাদুল (৪২) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা। পরে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ভুক্তভোগী শিশুটিও।
নড়াইলে বাস উল্টে ২০ জন আহত, চালকের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ
নড়াইলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার রাতে নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাহেরপুর হাটে খাজনা আদায়ে অনিয়মের অভিযোগ
রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী তাহেরপুর হাটে খাজনা আদায়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, নির্ধারিত বা আদায়কৃত অর্থের সঙ্গে রশিদে উল্লেখিত টাকার কোনো মিল নেই। কোথাও ১০ টাকা, কোথাও ২০ টাকা লেখা থাকলেও বাস্তবে তার চেয়ে বেশি অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন হাটে আসা বিক্রেতারা।
নড়াইলে ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় জামায়াতে ইসলামীর টিম সদস্য আবুল কালাম আজাদ পাখিকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদরপুরে শিশুকে চকলেটের প্রলোভনে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
ফরিদপুরের সদরপুরে ছয় বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম রেজাউল প্রামাণিক (৬০)। তিনি উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চৈতার কোল গ্রামের মৃত গেন্দু প্রামাণিকের ছেলে।