সর্বশেষ

সারাদেশ

সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার ১২ গ্রামে ঈদুল আজহা উদযাপন

স্টাফ রিপোর্টার, বরগুনা
স্টাফ রিপোর্টার, বরগুনা

বুধবার, ২৭ মে, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনার বিভিন্ন এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। জেলার অন্তত ১২টি গ্রামে ধর্মপ্রাণ মুসল্লিরা একদিন আগেই ঈদের নামাজ আদায় করেন।

বরগুনা জেলার বেতাগী উপজেলার চান্দখালী গ্রামের মল্লিক বাড়ি মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে হযরত কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারী মুসল্লিরা অংশ নেন এবং একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

একইভাবে বরগুনা সদর, আমতলী, বেতাগী ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামেও স্থানীয় মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেন।

স্থানীয়ভাবে ভিন্ন দিনে ঈদ উদযাপন হলেও মুসল্লিরা শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলে জানা গেছে।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন