সর্বশেষ

জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৭ মে, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা আর মাত্র একদিন পরেই উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় তারেক রহমান বলেন, ঈদুল আজহা মুসলমানদের জীবনে ত্যাগ, তাকওয়া এবং আত্মশুদ্ধির অনন্য শিক্ষা নিয়ে প্রতি বছর ফিরে আসে। এটি শুধু আনন্দের উৎসব নয়, বরং মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আনুগত্য ও আত্মসমর্পণের এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

তিনি আরও উল্লেখ করেন, হযরত ইব্রাহিম (আ.)-এর অসীম ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং মহান আত্মত্যাগের আদর্শই ঈদুল আজহার মূল ভিত্তি, যা মুসলিম উম্মাহর জন্য চিরকালীন প্রেরণার উৎস।

দেশ ও বিশ্ববাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে তারেক রহমান আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি সকলের ত্যাগ ও ইবাদত কবুল করেন এবং মানবজাতিকে নিরাপত্তা ও স্থিতিশীলতায় রাখেন।

শেষে তিনি বলেন, ঈদের এই পবিত্র মুহূর্ত সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। আল্লাহ যেন সব কোরবানি ও ইবাদত কবুল করেন।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন