সর্বশেষ

সারাদেশ

জামালপুরে অসহায়দের মাঝে বিএনপির ঈদ সামগ্রী বিতরণ

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বুধবার, ২৭ মে, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে ১৫০ জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ১৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে শহরের কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবুর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর শহর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিউলী বেগম, আক্তারুজ্জামান, কুব্বাত আলী, মোখলেছুর রহমান মুকুল, সাদ্দাম হোসেন রিপন, আব্দুল বাছেতসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। অতীতের মতো ভবিষ্যতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো।”

বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, নুডুলস ও সাবান।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন