সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন।

প্রায় ১০ ফুট লম্বা ডলফিনটি সোমবার দুপুরে ডিসি বাংলা সংলগ্ন সৈকতে জোয়ারের সময় ভেসে আসে।

খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃত ডলফিনটি উদ্ধার করেন। তারা জানান, ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গিয়েছিল। এছাড়া শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত ছিল এবং লেজে দড়ি বাঁধা অবস্থায় পাওয়া যায়।

ডলফিন রক্ষা কমিটির সদস্যদের ধারণা, জেলেদের জালে আটকা পড়ে অথবা আঘাতপ্রাপ্ত হয়ে কয়েকদিন আগেই ডলফিনটির মৃত্যু হয়ে থাকতে পারে।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবকরা ডলফিনটি উদ্ধার করেন। পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়া রোধে নির্ধারিত স্থানে মৃত ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন